ঢাকায় সকালে দুই বাসে আগুন

বাস দুইটিতে কীভাবে আগুন লাগে তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।


সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

রাজধানীতে শাহজাদপুর এবং মেরুল বাড্ডায় সকালে আধাঘণ্টার ব্যবধানে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

সোমবার ভোরে ভিক্টর পরিবহন এবং আকাশ পরিবহনের দুইটি বাসে আগুন দেওয়ার খবর আসে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনে এবং সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুনের ঘটনা ঘটে।